মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

Paris
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টায় ধামইরহাট সোনালী ব্যাংকের সামনে থেকে মেসার্স সরকার ট্রেডার্স নামক ডিলারে অবৈধ মজুত রাখার সময়ে সার বোঝাই করা ট্রাক্টর গাড়িটি আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে সার বোঝাই জব্দ করে থানা হেফাজতে নেয়। স্থানীয়রা জানান, রাতে উপজেলার পূর্ববাজার সোনালী ব্যাংকের সামনে মেসার্স সরকার ট্রেডার্স থেকে একটি সার বোঝাই ট্রাক্টর লোড করা দেখে সন্দেহ মনে হলে গাড়িটি আটক করা হয়। পরে ট্রাক্টরটি সার বোঝাই চালানের কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দিলে স্থানীয় কৃষি অফিসের সহায়তায় সার বোঝাই ট্রাক্টর জব্দ করেন থানা পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের জানান, লিপি রানী সরকার নামক ডিলার এর লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। ট্রাক্টরটিতে ১৩০ বস্তা ডিএপি এবং ৩০ বস্তা এমওপি সার ছিল। ডিএপি সার নওগাঁ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নওগাঁ জেলা থেকে তারা নিয়ে এসেছেন বলে জানিয়েছে। তবে সার বিএডিসি থেকে নিয়ে এসেছে এমন কাগজপত্র এখনো দেখাতে পারেনি ডিলারের লোকজন। ডিলার কাগজপত্র না দেখাতে পারলে সরকারি মুল্যে জব্দকৃত সার কৃষকদের মাঝে বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা হবে। ডিলারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, জব্দকৃত সার থানা হেফাজতে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris