শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

পদত্যাগ করলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

Paris
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে তারা দুজন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো-তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এদিন সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃতি করে প্রেস সচিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেছেন, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো-তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তোলন ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা আরও বলেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছো তা জাতি কখনও ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরও বড় অবদান রাখবে। নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, সরকারে থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ-তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। এসময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, পদত্যাগ করা উপদেষ্টাদের জায়গায় নতুন কারা আসবেন এটা প্রধান উপদেষ্টার এখতিয়ার। প্রধান উপদেষ্টা এই বিষয় সিদ্ধান্ত নেবেন, আপনারা অতি শিগগিরই তা জানতে পারবেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris