২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চলতি সপ্তাহে তফসিল : সিইসি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ | বিভাগ: lead
চলতি সপ্তাহে তফসিল : সিইসি
বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির খাসকামরায় একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাবেন। আমরা একসঙ্গে কাজ করেছি। সেজন্য উনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি। তিনি আরও বলেন, উনারা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি (নির্বাচনি অনুসন্ধান কমিটি) ডিপ্লয় (মোতায়ন) করবেন। আমাদের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে উনাকে অনুরোধ জানিয়েছি। প্রধান বিচারপতি কী আশ্বাস দিয়েছেন- এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইলেক্ট্ররাল ইনকোয়ারি কমিটির যে ডেপ্লয়মেন্ট আছে, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নিবেন, কোনো অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা (নির্বাচন সংক্রান্ত) নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি। এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ দিন ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে গতকাল মঙ্গলবার সিইসি এবং তার সচিব বৈঠকের উদ্দেশ্যে এসেছেন। জানা গেছে, সীমানাসংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনি কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়াও আসন্ন নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়েও আলোচনা করবেন তারা।-
এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন