মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় গত ২৫ (নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় বিষ্ণুপুর ইউনিয়নের দুটি পরিবার প্রায় নিঃস্ব হয়ে যায়। তাদের ঘরে থাকা আসবাপত্র, ধান, চাল, গবাদি পশুরসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সেই মুহূর্তে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার, কাপড়, কম্বল বিতরণ করেন। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ক্ষতিগ্রস্ত সেই দুইটি পরিবারের সদস্যদের ঘরবাড়ি মেরামতের জন্য দুই বান্ডিল করে চার বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬,০০০ টাকা করে ১২,০০০ টাকা বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাইদুল ইসলাম, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris