মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ এলাকা পরিস্কার রাখার সচেতনতামূলক সভা

Paris
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে গৃহস্থালী ও বাজারের বর্জ্য সুষ্টুভাবে ব্যবস্থাপনার জন্য পৌরসভা ও বাজার বনিক কমিটিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুরজারল্যান্ডের অর্থায়নে সুইচকনট্যাক্ট ও ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় ইকো-সোশ্যালয় ডেভলপমেন্ট অর্গানাইজেশান (ইএসডিও) এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ধামইরহাট পৌরসভার, ধামইরহাট বাজার বনিক সমিতি, আমাইতাড়া বনিক সমিতি ও টিএন্ডটি বাজার বনিক সমিতির নেতৃবৃন্দদের নিয়ে সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ইএসডিও’র সিএমএল মো.রেদওয়ানুর রহমান, ডব্লিউও এন্ড এমও মো. মোশাররফ হোসেন, ওয়ার্ড আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার শাপলা বানু, এসআর ও এসডব্লিউএম মুমতাহেনা এলাহী বাধন, ডব্লিউওএন্ডএমও শাহনাজ পারভীন, ধামইরহাট পৌরসভার মো.বরিউল আলম, মো. হারুনুর রশীদ, ধামইরহাট বাজার বনিক সমিতির সদস্য সোহেল রানা, হুমায়ুন সরকার, আমাইতাড়া বাজার বনিক সমিতির যুগ্ম সম্পাদক প্রভাষক মো. জাহাঙ্গীর আলম, টিএন্ডটি বাজার বনিক সমিতির প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris