মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নওগাঁ পুলিশ লাইন্স পরিদর্শনে এসপি

Paris
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : সোমবার (৮ ডিসেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পর্যায়ক্রমে রিজার্ভ অফিস নওগাঁ, সি-স্টোর, ডি-স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা, কার্যপরিকল্পনা, জনসেবা প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, দায়িত্বপালন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রদত্ত ডাবল কেবিন গাড়ি সরকারী কাজে পোরশা থানায় ব্যবহারের জন্য অনুমতি প্রদান করেন। এসময় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জগণসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris