মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

ধামইরহাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Paris
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৫টায় আগ্রাদ্বিগুন উচ্চ বিদ্যালয়ে ওই ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান। উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে নির্বাচনী কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। উপজেলা বিএনপির সদস্য আনিসুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদল আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলি, জেলা কৃষকদল আহ্বায়ক মো. মুমিনুল ইসলাম চঞ্চল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম, জেলা শ্রমিকদল আহ্বায়ক জিল্লুর রহমান, পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো.আক্কাস আলী।


আরোও অন্যান্য খবর
Paris