৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লালপুরে ভেজাল গুড় প্রতিরোধে বৈঠক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
লালপুরে ভেজাল গুড় প্রতিরোধে বৈঠক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : “নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর সিপিআরপি ও ঈশ্বরদী সিসিডিবি এর সহযোগিতায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে লালপুর সদরে একটি রেস্টুরেন্টে এই বৈঠক হয়। উপজেলা নেটওয়ার্ক এর সভাপতি পারুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা কলেজের প্রভাষক মোঃ মোখলেছুর রহমান। এসময় বক্তব্য রাখেন জাতীয় কৃষি আনান্দেলনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনজীবি শফিকুর রহমান, বাংলাদেশ কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার সভাপতি শামীমা লাইজু নীলা, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সিসিডিবি ঈশ্বরদী এরিয়া অফিসের ম্যানেজার কাওছার আল মামুন, চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক ইমাম হাসান মুক্তি, মোজাম্মেল হক, শাহ্ আলম সেলিম প্রমুখ।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন