মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

পাবনায় সংঘর্ষে সেই অস্ত্রধারী যুবক জামায়াতের কর্মী: পুলিশ

Paris
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় এক যুবক অস্ত্র হাতে গুলি ছুড়ছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএনপি নেতা-কর্মীরা দাবি করেন, অস্ত্রধারী ওই যুবক জামায়াত-শিবিরের কর্মী। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তিনি বিএনপির কর্মী। তবে ঈশ্বরদী থানা ওসি আ স ম আব্দুন নূর জানান, ওই যুবক তুষার মণ্ডল- সে ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে এবং জামায়াতের কর্মী। সংঘর্ষের ঘটনায় শনিবার দুই পক্ষই পৃথক দুটি মামলা করেছে। বিএনপির মামলায় ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে জামায়াতের মামলায় ৩৯ জনকে নামীয় আসামি করা হয়, সঙ্গে অজ্ঞাত আরও ১৫০ জন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিএনপি তাদের মামলায় পাবনা-৪ আসনের জামায়াত-সমর্থিত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করেছে। অপরদিকে জামায়াতের মামলায় প্রধান আসামি করা হয়েছে সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধা ওরফে মক্কেল কসাইকে। ওসি আ স ম আব্দুন নূর বলেন, উভয়পক্ষই মামলা করেছে। আমরা নিরপেক্ষ তদন্ত করছি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris