সোমবার

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সংসদ ভোট-গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান-ইসরায়েল আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান নির্বাচননে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার ‘গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু’ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা সমাপনী, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু তারেক রহমানের মন্তব্য, যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চাইলেন পাকিস্তানি মুফতি

Paris
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

এতদিন ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ে বিতর্ক শুনেছি কিন্তু এবার সেটি পেরিয়ে বিনোদন অঙ্গনেও শুরু হলো নতুন বিতর্কের ঝড়। বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চনকে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন, ঐশ্বরিয়ার সঙ্গে স্বামী অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হলেই নাকি এই প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। মাত্র কয়েকটি বাক্যেই আরও একবার বিতর্কের কেন্দ্রে মুফতি কাভি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রকাশিত সেই পডকাস্টে মুফতি কাভি বলেন, ‘অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত। তার দাবি, ‘তাদের বিচ্ছেদ হয়ে গেলেই ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। তবে আমি কখনোই চাই না যে তাদের বিচ্ছেদ হোক। কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ সে সময় পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? এর উত্তরে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে ‘আয়েশা’। তিনি বলেন, ‘ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়েশা রাই। এটা দেখে আমার সত্যিই মজা লাগবে।’ পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রাইকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’। এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris