২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দার মৃৎশিল্প উন্নয়নে কুমার পল্লীতে দুইটি মিক্সার মেশিন বিতরণ

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দার মৃৎশিল্প উন্নয়নে কুমার পল্লীতে দুইটি মিক্সার মেশিন বিতরণ
বিজ্ঞাপন

মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় মৃৎশিল্পকে আরও এগিয়ে নিতে কুমার পল্লীর কারিগরদের মাঝে দুইটি মাটি মিক্সার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ২০২৫-২৬ অর্থবছরে এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের উদ্যোগে নুরুল্লাবাদ ইউনিয়নের পালপাড়া এবং তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর পালপাড়ায় এ মেশিনগুলো হস্তান্তর করা হয়। মৃৎশিল্পীদের হাতে মাটি মিক্সার মেশিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় তিনি বলেন “মৃৎশিল্প আমাদের ঐতিহ্য এই শিল্পের কারিগররা আধুনিক যন্ত্রপাতি পেলে উৎপাদন বৃদ্ধি পাবে, মানও উন্নত হবে। মেশিন পেয়ে স্থানীয় কুমাররা জানান, আগে মাটি মেশানো ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর। এখন এই মেশিন ব্যবহারে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হবে, এবং পণ্যের মানও আরও ভালো হবে বলে তারা আশা প্রকাশ করেন। মৃৎশিল্পীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন