২৭ জুলাই ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিকচুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠেরাজশাহীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে রেডার সাথে মতবিনিময় সভা১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্পসেনাবাহিনীতে পদোন্নতিতে যোগ্যতা-নেতৃত্বগুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরসেমিকন্ডাক্টর খাত অর্থনীতির নতুন গন্তব্য : প্রধানমন্ত্রীরাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীররাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ

মান্দায় মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

রওশন আলম, মান্দা : সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁর মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নওগাঁ-৪ মান্দা আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন আর লুটপাটে ধ্বংসপ্রাপ্ত এই দেশ পূণঃগঠনের ক্ষেত্রে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এক্ষেত্রে মহিলাদের আরও বেশি বশি সম্পৃক্ত হতে হবে।

মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি লায়লা আরজুমান বানু’র সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মমতা হেনা ফেন্সী, সাংগঠনিক সম্পাদক ফরজিমা আক্তার সীমা, সিনিয়র যুগ্ম সম্পাদক বিলকিস আরা লাকী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, য্গ্মু সম্পাদক সেলিনা বেগম, উপজলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল, স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহ্বয়ক তালহা জোবায়ের, ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, সাবেক বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ। ডাঃ টিপু বলেন, ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে সবাইকে কাজ করতে হবে, আমাদের হাত দুটোকে কর্মির হাতিয়ারে পরিণত করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন