মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দা আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

Paris
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মান্দা থেকে প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ- ৪ মান্দা আসনে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল এই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল এবং হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয় র‌্যালি। র‌্যালিটি মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড হয়ে সুতিহাট, জলছত্র মোড় দিয়ে মৈনম, কুলিহার,পাজরভাঙ্গা, জোত বাজার নতুন ব্রিজ হয়ে মান্দা উপজেলা পরিষদ দিয়ে বিজয়পুর,দেলুবাড়ি হয়ে সবাইহাট বাজারে এসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে যোগদান করেন, নওগাঁ জেলা আমির জাতীয় সংসদ নির্বাচনে মান্দার আসনে এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

oplus_0

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, গোলাম কিবরিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস আলী খাঁন ,উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন বায়তুল মাল, সেক্রেটারি আয়নাল হক, অফিস সম্পাদক আব্দুর রাকিব চৌধুরী, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাক্তার তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান প্রমুখ। এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। র‌্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে খন্দকার আব্দুর রাকিব বলেন, আজকের এই বিশাল শোভাযাত্রা কোন প্রদর্শনেচ্ছার বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবী সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর মান্দা হবে দাঁড়িপাল্লার মান্দা। রাস্তা দিয়ে বিশাল বহর যাওয়ার সময় উৎসুক এলাকাবাসী হাত নেড়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মিদের অভিবাদন জানায়। গ্রামের বিভিন্ন বাড়ি থেকে শিশু, কিশোর ও যুবকরা এতে যোগ দেন। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয় প্রতিটি এলাকা। এ সময় গ্রামের নারীরাও তাদের ঘর থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অবলোকন করেন। র‌্যালিতে অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে দুটি সাড়িতে হাজার হাজার মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে। প্রত্যক্ষদর্শীরা জামায়াতের এই শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকান্ড থেকে দূরে রেখেছে, তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় নিরপেক্ষ নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের সব হিসাব।


আরোও অন্যান্য খবর
Paris