মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা

Paris
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁয় পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল- ২০২৫ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কমিটির নিজেস্ব কার্যালয়ে উক্ত তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, ‘আগামী ৪ ডিসেম্বর ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হবে। এর আগে ২০ ও ২১ নভেম্বর মনোনয়ন ফরম বিতরণ ও মনোনয়ন ফরম জমা হবে ২২ ও ২৩ নভেম্বর। যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৫ নভেম্বর। এছাড়াও অন্যান্য নির্বাচনী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম নির্ধারিত সময়ে করা হবে।’ এসময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সবুর, মোস্তাক হোসেন, কমিশনার আবু তাহের চৌধুরী মন্টু, কমিশনার এসএম নাজিম উদ্দীন বাবু, কমিশনার জিল্লুর রহমান, কমিশনার আব্দুস ছালাম, বণিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক এজেড মিজান, বণিক কমিটির অন্যতম সদস্য হারুণ অর রশিদ, বণিক কমিটির সাবেক কোষাধ্যক্ষ পলাশ কুমার, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris