বৃহস্পতিবার

১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

রাবিতে বিজ্ঞান ও প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

Paris
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সাইন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান। এতে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর নাসিমা আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সম্মেলনের সচিব প্রফেসর মো. রেজাউল করিম (পরিসংখ্যান বিভাগ)। সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী বিমক সদস্য প্রফেসর মো. সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ কে এম আজহারুল ইসলাম কী-নোট বক্তৃতা দেন। সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর মো. আব্দুর রশিদ কী-নোট বক্তৃতা দিবেন বলে নির্ধারিত আছে। দুই দিনব্যাপী সম্মেলনে ৩৫টি অ্যাকাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশনসহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপানসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়। এখন থেকে প্রতি ২ বছর পর পর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথা জানান আয়োজকরা।


আরোও অন্যান্য খবর
Paris