বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গোমস্তাপুরে কালভার্ট ভেঙ্গে পড়ায় মাসব্যাপী জনদূর্ভোগ

Paris
Update : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আনারপুর-মেহেরপুর সড়কের একটি কালভার্ট প্রায় মাসব্যাপী ভেঙে পড়ে আছে। এতে করে জনসাধারণের যাতায়াত ও যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ অঞ্চলের জনসাধারণকে। এ অঞ্চলের বেশির ভাগ মানুষ কৃষি নির্ভর। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এ সড়কটি। ভেঙে পড়া কালভার্টটিকে দ্রুত সংস্কার না করা হলে অনাহারে দিন কাটাতে হবে এ অঞ্চলের প্রায় তিন হাজার জনসাধারণকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব এ কালভার্টটিকে পুন:র্নির্মাণ করে জনসাধারণ ও যানবাহন চলাচলে উপযোগী করা হোক।

এ বিষয়ে ঝিনাইকুড়ি খাড়ি পাড়ার বাসিন্দা এমদাদুল হককে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রায় এক মাস আগে এ কালভার্টের উপর দিয়ে একটি ১০ চাকার পাথরবাহী ট্রাক যাওয়ার সময় কালভার্টটি ভেঙ্গে পড়ে। পরে ট্রাকের ওপর থেকে মালামাল নামিয়ে বহু চেষ্টা করে ট্রাকটি উঠানো হয়। এই এলাকায় প্রায় ৩ হাজার লোকের চলাচলের একমাত্র রাস্তা হলো এটি। ফলে বর্তমানে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এ রাস্তা ছাড়া অন্য কোন বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করার কোন সুযোগ নেই। তাই যত দ্রুত সম্ভব এ কালভার্টটি মেরামত করে আমাদের যাতায়াত ও যান চলাচলের সু-ব্যবস্থা করে দেয়া হোক। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোকসেদুল জানান, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরে রাস্তার বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।

কালভার্ট নির্মাণে দেরি হলে এলাকাবাসীর চলাচলের জন্য বাঁশের তৈরি সাঁকো নির্মাণ করা হবে। এ বিষয়ে পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কালভার্ট নির্মাণ এর কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে কালভার্টটি পুনঃনির্মাণের দাবি জানাচ্ছি। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ২০২০-২০২১ অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ আসলে কালভার্টটি নির্মাণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris