শাহ্ আলম সেলিম, লালপুর : ১৩তম জাতীয় সংসদ র্নিবাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের বার্তা নিয়ে ভোটাদের নিকট ছুটছেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের বিএনপির দলীয় এমপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। গত মঙ্গলবার বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ী বাড়ী গিয়ে এবং গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে বার্তা পৌঁছে দিচ্ছেন এবং র্নিবাচনের দিন ধানের শীষ প্রতীকে যার যার ভোট প্রদান করে বিজয়ী করার জন্য আহ্বান জানাচ্ছেন ব্যারিস্টার পুতুল। বিএনপির বর্ষিয়ান নেতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল একজন নারী কর্মীকে মোটরসাইকেলের চালক হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের নিকট। নারী ভোটাররা তাকে উৎসাহিত করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বিজয়ী করার আশ্বাস দিচ্ছেন। ব্যারিস্টার পুতুল ভোটারদের বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে নারী ও পুরুষ সহ শিশুদের জন্য নিরাপদ স্থান হবে আমাদের বাংলাদেশ। ইভটিজিং কারী, সন্ত্রাসী, চাঁদাবাজ সহ দখলদাররা কোন প্রচরয় পাবে না। আমি আপনাদের এবং আপনাদের সন্তানদের বেকার সমস্যা দুরকরণের লক্ষ্যে কর্মসংস্থার জন্য এলাকায় শিল্প কারখানা গড়ে তুলা সহ এলাকা কাঁচা রাস্তা গুলো পাকাকরণের ব্যবস্থা নিবো। গণসংযোগ ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, সাবেক প্রতিমন্ত্রীর বড় জামাই নাজমুল হোসেন সমুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।