৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুবলীগ কেন্দ্রীয় নেতা লালপুরের উজ্জ্বল ঢাকায় আটক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
যুবলীগ কেন্দ্রীয় নেতা লালপুরের উজ্জ্বল ঢাকায় আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং নাটোর লালপুরের সন্তান আরিফুল ইসলাম উজ্জ্বলকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকায় তার বাসা থেকে আটক করা হয় বলে জানা গেছে। তাকে আটকের বিষয়টি মঙ্গলবার সন্ধ্যার পড়ে ফেসবুকে ছড়িয়ে পড়ে। আরিফুল ইসলাম উজ্জ্বল গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ লালপুর- বাগাতিপাড়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক। সে লালপুর উপজেলার বিলশলীয়া গ্রামের সোনা মাস্টারের ছেলে। এবিষয়ে আরিফুল ইসলাম উজ্জ্বলের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, সকালে অনেক খোঁজাখুঁজি করে জানতে পাই উজ্জ্বলকে আটক করে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। এবং তার নামে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন