৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পত্নীতলায় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পত্নীতলায় ক্ষুদে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান কর্মশালা
বিজ্ঞাপন

রবিউল ইসলাম, পত্নীতলা : বিশ্ব বিজ্ঞান দিবস ২০২৫ উপলক্ষে নওগাঁর পত্নীতলায় শেষ হলো দুইদিনব্যাপী স্টেম (ঝঞঊগ) কর্মশালা। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম প্রথম দিন কর্মশালায় অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা, আর দ্বিতীয় দিনটি ছিলো প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য। দুই দিন ব্যাপী জমজমাট এই আয়োজনে অনুষ্ঠিত হয় বিজ্ঞান, গণিত, রোবটিক্স ও প্রোগ্রামিং নিয়ে আকর্ষণীয় সেশন এবং হাতে-কলমে এক্টিভিটি। উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন বলেন, এই দুইদিন ব্যাপী কর্মশালায় শিক্ষার্থীরা সরাসরি রোবট, ড্রোন, মাইক্রোস্কোপসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম ব্যবহার করে শেখার অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যদিকে, শিক্ষকদের নতুন শিক্ষণপদ্ধতি ও বিজ্ঞানচর্চাকে আরও প্রাণবন্ত করার নানা দিকনির্দেশনা প্রদান করা হয়েছে এই কর্মশালায়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন