বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

নাচোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কালইর বাজার থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সানাউল হক (২৫) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে। জানাগেছে, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও নাচোল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শামীম রেজার তত্বাবধানে মাদকবিরোধী অভিযান চলে।

এদিন গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নাচোল উপজেলার কালইর বাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ সানাউল কে হাতেনাতে আটক করে পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও ওসি জানান। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ৫থানার অফিসার ইনচার্জ বিভিন্ন পাড়া মহল্লা ও এলাকায় মাদক বেচাকেনা বন্ধে অভিযান জোরদার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris