৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পোরশায় নতুন জীবন ফিরে পেল ৩ জোড়া অতিথি পাখি

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১:০৫ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
পোরশায় নতুন জীবন ফিরে পেল ৩ জোড়া অতিথি পাখি
বিজ্ঞাপন

পোরশা সংবাদদাতা : নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের হস্তক্ষেপে ৩ জোড়া অতিথি পাখি ফিরে পেয়েছে নতুন জীবন। বুধবার (৫ নভেম্বর-২০২৫) সকালে উপজেলার নিতপুর গোপিনাথপুর গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে পাখিগুলোকে পুণর্ভবা নদীর পাড়ে অবমুক্ত করেন তিনি। জানা গেছে, উপজেলার পুনর্ভবা নদী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ৬টি অতিথি পাখি (বালিহাঁস) ধরে এনে বাড়িতে রাখেন গোপিনাথপুর গ্রামের নজরুল ইসলাম। বুধবার সকালে পাখিগুলো বিক্রি করা হচ্ছিল এমন গোপন সংবাদ পেয়ে সেখানে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এসময় পাখিগুলোকে আটক করেন তিনি। সেই সাথে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী অতিথি পাখি ধরার অপরাধে জড়িতের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেন তিনি।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন