রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ-কীটনাশক আটক করেছে বিজিবি

Paris
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :বুধবার (০৫ নভেম্বর) ভোররাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত টহল দল রাজশাহী জেলার বাঘা থানাধীন সীমান্ত পিলার ৭৮/২-এস হতে আনুমানিক ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এবং সীমান্ত পিলার ৮১/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর নামক স্থানে পৃথক ০২টি অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন ০২টি প্লাষ্টিকের বস্তায় ১৯ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল জেডি মদ এবং অপর ০২টি প্লাষ্টিকের বস্তায় ৩০ প্যাকেট ভারতীয় (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য বাঘা থানায় এবং কীটনাশক রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরোও অন্যান্য খবর
Paris