মঙ্গলবার

১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সংসদ ভোট-গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান-ইসরায়েল আমি কাঁদলেও লোকে হাসে : সামলান খান নির্বাচননে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার ‘গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু’ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষা সমাপনী, বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচনী তফশীল ঘোষণা হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু তারেক রহমানের মন্তব্য, যেকোনো মূল্যে দেশে নির্বাচন হতে হবে

বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা

Paris
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে মাসকলাইয়ের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে মাসকলাইয়ের চাষ ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে পোরশা উপজেলায় এর বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। আমবাগানের মধ্যে সাথী ফসল হিসেবে এবং রাস্তার ধারে, পুকুর পাড়ে, ও জমির আইলে এটি চাষ করা হচ্ছে, যা কৃষকদের বাড়তি আয় এনে দিচ্ছে। মাসকলাই চাষের জন্য উপযুক্ত দোআঁশ ও বেলে দোআঁশ মাটি এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
খরিফ-২ মৌসুমে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাসকলাইয়ের বীজ বপন করা হয়, যা এই অঞ্চলের জন্য একটি ভালো সময়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাসকলাই হতে তৈরীকৃত ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি নামকরা হলেও নওগাঁর পোরশা উপজেলায় এর কদর দিনদিন বেড়েই চলেছে। এছাড়াও মাস কলাই ডাল হিসেবে এ এলাকায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাসকলাই এর ভুষি গরু-মহিসের খাবার ছাড়াও উচ্ছিসটাংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। একারনে বর্তমানে এ এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে মাসকলাই চাষ হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris