৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৩১ দফা বাস্তবায়নে লালপুরে মহিলাদলের নারী জাগরণ মঞ্চ

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
৩১ দফা বাস্তবায়নে লালপুরে মহিলাদলের নারী জাগরণ মঞ্চ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নারীর দীপ্ত পথচলায় খুজে পাবে বাংলাদেশ’ হাতে হাত রেখে শপথ করি বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নাটোর লালপুরে নারী জাগরণ মঞ্চ করেছে মহিলা দল। গত শনিবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছোট মেয়ে এবং নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা প্রতিটি ঘরে পৌঁছিয়ে দিতে হবে। এই বার্তা পৌঁছে দিতে নারীদের উল্লেখ যোগ্য ভুমিকা রাখতে হবে। এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু ,গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম,ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু,লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,মহিলা দলের নেত্রী শাহানাজ বেগম সহ বিএনপি ও মহিলা দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন