৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বরেন্দ্র অঞ্চলে মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে হাসি

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক, কৃষি
বরেন্দ্র অঞ্চলে মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে হাসি
বিজ্ঞাপন

আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে মিষ্টিকুমড়া চাষে কৃষকের মুখে মিষ্টি হাসি উঠেছে ফুটে। কারণ ভালো ফলন এবং বাজার মূল্য দুটোই ভালো। অনুকূল আবহাওয়া, কম খরচ এবং কম সময়ে ভালো লাভ হওয়ায় এই ফসল চাষে কৃষকরা আগ্রহী হচ্ছেন। এ অঞ্চলে কির্ত্তীপুর, মাধাইনগর, হরিরামপুর, ও শালুকান,মল্লিকপুর রামনগর প্রভূতি গ্রামের মাঠগুলোতে ব্যাপক হারে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। মিষ্টি কুমড়া চাষে শ্রম ও খরচ কম এবং এতে অল্প সময়েই ভালো লাভ হয়, যা প্রতি বছর এই চাষের প্রতি কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে। মিষ্টি কুমড়া জনপ্রিয় সবজি। এটি ভিটামিন, প্রোটিন ও আয়রন সমৃদ্ধ একটি সবজি। মানুষের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এ ফসল মোটামুটি লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের মিষ্টি কুমড়া চাষ করতে উৎসাহিত করে। কৃষি অধিদপ্তর জানান,এ অঞ্চলে প্রায় ৯হাজার হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে মিষ্টি কুমড়া চাষে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন