মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় জামায়াতের ওলামা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মান্দা থেকে প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ মান্দা উপজেলা শাখার উদ্যোগে এক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির ডা. মো. আমিনুল ইসলাম, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সম্মেলনে বক্তারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের প্রয়োজনীয়তা, কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে জনগণের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানো, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামাদের ভূমিকা এবং তাদের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।


আরোও অন্যান্য খবর
Paris