লালপুরে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া কালীমাতার মন্দির পরিদর্শন করেন রাজশাহীতে নিয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মন্দির চত্বরে এসে কালী পূজা সহ মেলা পরিদর্শন করেন। এছাড়া মন্দির কমিটির সভা কক্ষে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এসময় উপস্থিত ছিলেন লালপুর থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী দীপেন্দ্রনাথ সাহা,কালীমাতা মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পাল, সাধারণ সম্পাদক আনান্দ মোহন সাহা, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী তপন কুমার রায়, মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম সেলিম, শিক্ষক শ্রী আশীষ কুমার সুইট প্রমুখ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
