মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিমা বিসর্জনকালে আত্রাই নদীতে পড়ে কিশোর নিখোঁজ

Paris
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

আককাস আলী : আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি হাওলাদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারের কাজ অব্যাহত থাকলেও শুক্রবার বিকাল পর্যন্ত তার সন্ধান মিলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয় এলাকাবাসী উদ্ধারের কাজ চলমান রেখেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি হাওলাদার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রঞ্জিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসেবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিল। তাদের নৌকাটি এক সময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নৌকা থেকে রনি হাওলাদার নদীতে পড়ে নিখোঁজ হয়। এ সময় নৌকায় থাকা রনির সঙ্গের লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেয়। পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাৎক্ষণিক উদ্ধারকাজ শুরু করে। মহাদেবপুর থানার ওসি শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোর রনি হাওলাদারকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে।


আরোও অন্যান্য খবর
Paris