শনিবার

৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দেশ গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে : ভূমিমন্ত্রী বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, ফাঁকা চেক-স্ট্যাম্পে স্বাক্ষরের অভিযোগ যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঘোষিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করলো রাসিক এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে রাসিক প্রশাসক রিটনের ঈদ আনন্দ ভাগাভাগি হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজশাহীর হাটে হাটে আদায় হচ্ছে অতিরিক্ত খাজনা হাসিলের স্থান থাকছে ফাঁকা রাজশাহীতে কখন কোথায় ঈদের প্রধান জামাত

রাজশাহীতে বিনামূল্যে হচ্ছে ঠোঁটকাটা তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

Paris
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যেই প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এ সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (০৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে হাসপাতালটিতে একটি আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটছে।
চিকিৎসকরা জানান, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মন্ডল। আরও উপস্থিত ছিলেন- অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।


আরোও অন্যান্য খবর
Paris