৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় পূজামন্ডপ পরিদর্শনে এসপি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নওগাঁয় পূজামন্ডপ পরিদর্শনে এসপি
বিজ্ঞাপন

আককাস আলী : হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তামূলক ব্যবস্থার খোঁজ নিতে সরেজমিন পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম। বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি মতবিনিময় করেন। এ’সময় তিনি বদলগাছী, পত্নীতলা এবং মহাদেবপুর থানা এলাকায় বেশ কিছু পুজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগন, স্থানীয় পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন