বুধবার

১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিলের বুকে সবুজ-সোনালী সমারোহ, কৃষকের স্বপ্ন রাজশাহী নগরীতে উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, হামলা, পুড়ল ৪ মোটরসাইকেল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ১০ ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ভোরের নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ ইরানের চমক, বিধ্বস্ত রেল যোগাযোগ আবার চালু হলো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ২৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে যুক্তরাজ্য বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজিবিতে চাকরি পেলেন ফেলানীর ছোট ভাই

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

২০১১ সালের ৭ জানুয়ারি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরি পেয়েছেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১৫ ব্যাটালিয়নের লালমনিরহাট সদর দফতরে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম আনুষ্ঠানিকভাবে তাকে নিয়োগপত্র প্রদান করেন। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। ফেলানীর ছোট ভাই ব্যাটালিয়নে অনুষ্ঠিত বিজিবি নিয়োগ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণকেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করবেন। আমরা আশা করি, প্রশিক্ষণ শেষ করে তিনি একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবেন। তিনি আরও বলেন, সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বদা সীমান্তে অত্যন্ত সতর্ক ও সচেষ্ট রয়েছে। প্রসঙ্গত, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ১৫ বছরের কিশোরী ফেলানী খাতুন। সীমান্ত হত্যার সেই মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফেলানীর পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে। ফেলানীর ছোট ভাইয়ের এই নিয়োগ যেন দীর্ঘদিনের এক চাপা বেদনার মাঝে আশার দীপ্তি এনে দিয়েছে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris