মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

অবশেষে বিদ্যালয়ে ফিরলেন মান্দার সেই প্রধান শিক্ষক

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মান্দা সংবাদদাতা : অবশেষে নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে বিদ্যালয়ে ফিরেয়ে আনা হয়েছে। স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সৃষ্টি হওয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সুধীজনেরা প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। পরে তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ারে সসম্মানে বসানো হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ ফয়েজ উদ্দিন আহমেদ ও লুৎফর রহমান, এডহক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম শহীদ ও রবিউল ইসলাম রবি, শিক্ষার্থী প্রতিনিধি আল আমিন, সোহাগ হোসেন ও এসএম রাজা প্রমুখ। আলোচনা সভায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে শহীদ মিনার, সাইকেল গ্যারেজ নির্মাণ এবং পরিচয়পত্র প্রদানসহ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরেন। উপস্থিত সুধীজনেরা এসব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনে কিছু ভুল বোঝাবুঝি ছিল। তারা সেই ভুল বুঝতে পেরে প্রধান শিক্ষককে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনেছেন এবং সম্মানসূচকভাবে তার পদে পুনর্বহাল করেছেন। এদিকে ঘটনার প্রতিবাদে মান্দা এসসি মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন, নাসির উদ্দিন সরদার, আনিছার রহমান ও আশিষ কুমার সাহা, সুপারিনটেনডেন্ট আব্দুর রাকিব, প্রভাষক দেলেয়ার হোসেন, সহকারী শিক্ষক তাজিবুল হক, আব্দুর রাজ্জাক ও রাফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর পরানপুর উচ্চবিদ্যালয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদকে লাঞ্ছিত করে পদত্যাগে বাধ্য করা হয়। এ ঘটনায় শিক্ষক সমাজ উদ্বেগ জানিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris