৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পৌর চত্তর থেকে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে পৌরসভার প্রধান প্রধান সড়কে র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার এই মহৎ কার্যক্রম উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল আলম। উক্ত র‌্যালিতে “নিজ সীমানা পরিষ্কার করি,ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি” স্লোগানের মধ্য দিয়ে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট তুলে দেন পৌর কর্মচারী সংসদ। র‌্যালি শেষে পৌরসভায় হলরুমে আলোচনা সভার আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর ইসলাম। প্রধান অতিথি বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার- পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কাজ সহ ডেঙ্গু নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন