১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উচ্চতর ডিগ্রী অর্জনে যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি কন্যা তান্নী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
উচ্চতর ডিগ্রী অর্জনে যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি কন্যা তান্নী
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক ও ব্যবস্থাপনা পরিচালক তহুরা হকের একমাত্র কন্যা তানজিয়া ফারহানা হক তান্নী উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। আজ রবিবার তিনি বিমানযোগে দেশ ত্যাগ করবেন।

বর্তমানে তানজিয়া ফারহানা হক তান্নী এনা গ্রুপের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তানজিয়া ফারহানা হক তান্নী লন্ডনের বিপিপি বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে এ ডিগ্রী অর্জন করেছেন। তান্নী সফলতার সঙ্গে যেন উচ্চতর ডিগ্রী শেষে দেশে ফিরে আসতে পারে সে জন্য পরিবার এবং এনা গ্রুপের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন