৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নাচোলে গরুচোর আটক চুরি হওয়া গরু উদ্ধার

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
নাচোলে গরুচোর আটক চুরি হওয়া গরু উদ্ধার
বিজ্ঞাপন

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরু চুরির অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই চুরি হওয়া গরুসহ চোরকে আটক করেছে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে উপজেলার মাক্তাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফার নিজ বাড়ি থেকে একটি গাভী চুরি হয়। ওই শিক্ষক আজ ৫ সেপ্টেম্বর নাচোল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ নাচোল মধ্যবাজারের শফিকুল কসাই এর বাড়ির পিছন থেকে মাক্তাপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে তোফাজ্জুল(৪০)কে চুরি হওয়া গরুসহ আটক করে। আটককৃত চোরকে জেলহাজতে প্রেরণ ও গরুর মালিকের নিকট গরু হস্তান্তর করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন