মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান মাদকসহ আটক ৮

Paris
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলাধীন রহনপুর পৌরসভার মাদক প্রবণ এলাকা কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ টিমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, জঅই, পুলিশ, কাস্টমস এর সমন্বয়ে ট্রান্সপোর্ট স্টিম গঠন করে গোমস্তাপুর থানাধীন রহনপুর কেডিসি পাড়ায় অভিযান চালিয়ে ৮ জন মাদক বিক্রেতাকে আটক করেছে যৌথবাহিনী।
আটকৃতরা হল (১) আছমা বেগম (৫৫), স্বামী-মৃত আব্দুর রাজ্জাক, (২) তানু (৪৫), পিতা-আব্দুর রাজ্জাক, (৩) চিড়ল (৫০) স্বামী-একরামুল, (৪) বিজলি (৫০), স্বামী-তাজু, (৫) বুধি (৫০), স্বামী-মৃত ইসলাম, সর্ব সাং-নুনগোলা কেডিসি পাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। এরা প্রত্যেকে নিয়মিত মামলার আসামি। অপরদিকে মোবাইল কোর্ট মামলার আসামি (১) আরিফ (২৯), পিতা-খোশ মোহাম্মদ, সাং নুনগোলা কেডিসি পাড়া, (২) কাদির (৪৫), পিতা-মৃত মুজিবুর রহমান, সাং-বাঙ্গাবাড়ি, (৩) মরু (৪০) পিতা-মৃত আব্দুর রাজ্জাক, সাং-নুনগোলা কেডিসি পাড়া, সর্ব থানা- গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
আটককৃতদের কাছ থেকে ইয়াবা-৮৪০ পিস, হেরোইন -১৪০ গ্রাম, হেরোইন পুরিয়া-৪৬৯টি, গাঁজা-১.৩০০ কেজি, চোলাই মদ ১৯ লিটার, মাদক বিক্রিত নগদ -৫৬,১৭৫/- টাকা, হেরোইন পরিমাপক মেশিন-৩টি, মোবাইল সেট-১টি উদ্ধার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল জানান, আটককৃত ৮জন আসামির মধ্যে ৫জনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলার রুজু করা হবে। আর অপর তিনজনের মধ্যে দুজনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris