মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বদলগাছীতে লাগানো ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ

Paris
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সোহাগ হোসেন (৩৮) নামের এক ব্যক্তির জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোহাগের লাগানো ফসল নষ্ট করে প্রতিপক্ষরা সেই জমিতে গাছ রোপন করে ও বাঁশ দিয়ে ঘিরে দখলে নিয়েছে। উপজেলার বৈকুন্ঠপুর গ্রামে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখলের এই ঘটনা ঘটিয়েছে। এতে বিচারের আশায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।
জানা যায়, গত ১০ আগস্ট সোহাগ হোসেনের নিজস্ব জমিতে রোপন করা আমন ধান তুলে ফেলে দেই প্রতিপক্ষরা। এরপর ১২ আগস্ট, শাবনাজ বেগম (৪০) ও রুজি বেগম (৫৫) সহ বেশ কয়েকজন দলবদ্ধ ভাবে সোহাগ হোসেনের লাগানো মরিচসহ জমি জোরপূর্বক দখল করে সেখানে তারা জোর করে গাছ লাগিয়ে ঘিরে দেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও গত ৩০ জুলাই সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মোঃ হাফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, শাবনাজ বেগম সহ দলবদ্ধ হয়ে সাবিনা নামের এক নারীর উপর হামলা চালায়। এ সময় বাঁশ ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাবিনার মাথায় আঘাত করে তারা। যার ফলে সাবিনার মাথায় গুরুতর জখম হয় ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও জখম হয়। পরে সাবিনার স্বামীসহ পরিবারের সদস্য মিলে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান ‎‎এ ঘটনায় সাবিনার জা রিনা বেগম বাদী হয়ে গত ৮তারিখে বদলগাছী থানায় মামলা দায়ের করেন।
মামলার জেরে গত ১০ আগস্ট অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়ে জমিতে রোপন করা ধান তুলে ফেলে দেই এবং ধানের জমিতে মই দেই এবং ‎গত ১২আগস্ট পাশের বিরোধপূর্ণ সেই জমিতে গাছ রোপন করে এবং বাঁশ দিয়ে ঘিরে দেই তারা।
সোহাগ হোসেন ও তার স্ত্রী সাবিনা বলেন, এই জমিটি আমাদের নিজস্ব। আমরা এ পর্যন্ত এই জমিতে ফসল করে আসতেছি। হঠাৎ তারা এসে বলে এই জমির ফসল তাদের অর্ধেক পরিমাণ দিতে হবে। আমরা দিতে অস্বীকার করিলে তারা দলবদ্ধ হয়ে এসে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে ও জমি থেকে উঠানো ৩ বস্তা মরিচ তারা নিয়ে যায় এবং গত ১০ আগস্ট আমাদের নিজস্ব জমিতে রোপন করা ধান তারা উঠিয়ে ফেলে দেয়। এছাড়া ১২ আগস্ট সকালে মরিচ সহ জমি দখল করে সেখানে গাছ লাগাই ও বাঁশ দিয়ে ঘিরে দেয়। আমরা বাধা দিতে গেলে দা, বটি, হাসুয়া, নিয়ে ধাওয়া করে আমরা এই অন্যায়ের সঠিক বিচার চাই। অভিযুক্ত শাবনাজ বেগমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করিলে তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি। এই বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, পূর্বের ঘটনায় মামলা হয়েছে। বর্তমান জমি দখলের বিষয় নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পারি নাই, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরোও অন্যান্য খবর
Paris