মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

Paris
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার করেছে। সেই সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক (আরাজী চৌকা) গ্রামের মো. শামিম উদ্দিনের ছেলে মো. রাহাত আলী (২৮)। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান জানান, গত ২৭ জুলাই সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. আব্দুস ছাত্তারের (৫৫) একটি মোটরসাইকেল তার বাড়ি থেকে চুরি হয়। এঘটনায় তিনি সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে পুলিশি অভিযান পরিচালনাকালে দাদনচক আদিনা কলেজ এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (২৩) ও একই এলাকার বাবুর ছেলে মো. শিহাব (২১) গত ২৭ জুলাই দিবাগত রাত সোয়া ৪টায় গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ি মুক্তাগাতি ক্লাব এলাকায় জনতার হাতে আটক হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে মো. আব্দুস ছাত্তারের দায়ের করা মামলায় গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে সোহেল রানা ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে সোহেল ঘটনার সাথে জড়িত শিবগঞ্জ উপজেলার দাদনচক (আরাজী চৌকা) গ্রামের মো. শামিম উদ্দিনের ছেলে মো. রাহাত আলীর নাম প্রকাশ করে। সোহেলা রানা পুলিশকে জানায়, রাহাতের বাড়িতে অনেক চোরাই মোটরসাইকেল আছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা রবিবার (১০ আগস্ট) রাহাতকে নিজ বাড়ি হতে আটক করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার তারাপুর মন্নাপাড়ার মো. আলমের ছেলে মোহাম্মদ আলীর (২২) বাড়ি হতে আব্দুস সাত্তারের মোটরসাইকেলসহ মোট ৮টি মোটরসাইকেল উদ্ধার করেন। ওসি আরো জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সদর থানায় রাখা হয়েছে। আদালতের আদেশক্রমে এর মালিকদের কাছে হস্তান্তর করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris