সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় রাজশাহীতে নিন্দা ও প্রতিবাদ

Paris
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি : গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন। সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা। নেতৃবৃন্দ আরো বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আরো প্রতিবাদ জানিয়েছেন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দীন, আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ তৌফিক ইমাম পান্না, নির্বাহী সদস্য সোহেল মাহবুব। প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।
রাজশাহী সিটি প্রেসক্লাব : সাংবাদিক তুহিনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং শোক জানিয়েছেন রাজশাহী সিটি প্রেসক্লাব এর সকল সদস্য। সেইসাথে এর সাথে জড়িত সকল খুনি ও মদদ দাতাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা। খুনিদের আটক ও দৃষ্টান্তমলক শাস্তি নিশ্চিৎ না করলে সাংবাদিক সমাজ মাঠে নেমে কঠোর আন্দোলন শুরু করবে বলে হুশিয়ারী দেন। সেইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে সর্বোচ্চ নিরাপত্তার দাবী জানান রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি ও দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলুসহ সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় তাঁরা নিহত তুহিনের আত্মার মাগফিরাত এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসাস রাজশাহী জেলা কমিটি : সাংবাদিক তুহিনের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং শোক জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। সেইসাথে এর সাথে জড়িত সকল খুনি ও মদদ দাতাদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন তারা। খুনিদের আটক ও দৃষ্টান্তমলক শাস্তি নিশ্চিৎ না করলে সাংবাদিক সমাজ মাঠে নেমে কঠোর আন্দোলন শুরু করবে বলে হুশিয়ারী দেন নেতৃবৃন্দ। সেইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে সর্বোচ্চ নিরাপত্তার দাবী জানান বাংলাদেশ সাংবাদিক সংস্থার (বাসাস) সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু সহ সকল সদস্যবৃন্দ। শোক বার্তায় তাঁরা নিহত তুহিনের আত্মার মাগফিরাত এবং শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আরোও অন্যান্য খবর
Paris