মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যেদের পরিবারকে অর্থ প্রদান

Paris
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়াও সদস্যের সন্তানের বিয়ের জন্য নগদ অর্থ দেয়া হয়। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আমিনুল ইসলাম। সংগঠনটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সঞ্চালনায় এককালীন নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শহীদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সেন্টু উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি সাইদুর রহমানে জানান, আজকের অনুষ্ঠানে মোট ১২ লাখ টাকা এককালীন নগদ অর্থ প্রদান করা হয়েছে। এরমধ্যে চলতি বছরে মৃত্যুবরণকারী ৮ সদস্যের নমিনীগণের প্রত্যেককে ৭০হাজার টাকা করে মোট ৫লাখ ৬০হাজার টাকা এবং সদস্যের মেয়ের বিয়ের জন্য ২০ জনকে ও ছেলের বিয়ের ২ জনকে মোট ৬লাখ ২৫হাজার টাকা প্রদান করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris