মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

মান্দায় বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই

Paris
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
এফএনএস নিজউ, হোম, জেলার সংবাদ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, অর্থনীতি, বিনোদন, খেলা, বিশ্ব, লাইফস্টাইল, প্রযুক্তি, সংগঠন, ধর্ম, সাহিত্য, মুক্তমত, সম্পাদকীয়, আর্কাইভ,

মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার (৪৫)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মনিন্দ্রনাথ সরকারের ছেলে। আহত অবস্থায় তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী মানিক সরকার জানান, সতিহাটে ‘সরকার ভ্যারাইটি স্টোর’ নামে তাঁর একটি দোকান রয়েছে। সেখানে মোবাইলফোন, ইলেকট্রনিক পণ্য বিক্রির পাশাপাশি বিকাশ ও নগদের লেনদেন করা হয়। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। তিনি আরও বলেন, ‘ধানহাটির মোড়ে পৌঁছামাত্র পেছন দিক থেকে কয়েকজন ব্যক্তি লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে মারধর করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৬ লাখ টাকা ছিল।’ মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে পুলিশ।’


আরোও অন্যান্য খবর
Paris