মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

পা হারানো মিঠুনের পাশে দাঁড়ালেন ইউএনও

Paris
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

রবিউল ইসলাম, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল উত্তর পাড়া গ্রামের দুর্ঘটনায় পা হারানো যুবক মিঠুনের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন। মানবিক উদ্যোগ হিসেবে মিঠুনের চলাচলের কষ্ট লাঘব করতে তাঁর বাড়িতে গিয়ে একটি ট্রাইসাইকেল উপহার দেন তিনি। মিঠুন পেশায় দীর্ঘদিন যাবত বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে বাস দুর্ঘটনায় তাঁর এক পা সম্পূর্ণ কেটে ফেলতে হয়। এরপর থেকেই বউ ও দুই সন্তান নিয়ে চরম কষ্টে চলাচল করতেন মিঠুন। স্থানীয়দের মাধ্যমে ইউএনও’র দৃষ্টিগোচর হলে তিনি সরেজমিনে গিয়ে মিঠুর খোঁজখবর নেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার নয়, বরং মিঠুর চলাচলে আরও সুবিধাজনক একটি বিশেষভাবে তৈরি ট্রাইসাইকেল বাসায় পৌঁছে দেন ইউএনও। এ বিষয়ে ইউএনও বলেন, মিঠুর মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার পরিবারের জন্য সরকারিভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি আমরা। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসলে আমাদের সমাজ আরও মানবিক হবে। মিঠু ট্রাইসাইকেল পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, আমি কখনওই ভাবিনি ইউএনও স্যার নিজে আমার বাসায় এসে আমার খোঁজ খবর নিবেন। এই সাইকেলটা এখন আমার পা। ইউএনও স্যারকে আল্লাহ যেন ভালো রাখেন। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris