১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, থানায় জিডি

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত, থানায় জিডি
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এক বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছেন। মারপিটের পর বিভিন্নভাবে হয়রানী ও প্রাণনাশ ঘটানোর হুমকির প্রেক্ষিতে থানায় সুষ্ঠু বিচারের আশায় জিডি করেছেন এফএফ ধারী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদনী সিদ্দিকী। ধামইরহাট থানায় সাধারণ ডায়েরী সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারী ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঐদিন বাছাই বাছাই কমিটির সামনে ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু গ্রামের এফএফধারী বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন সিদ্দিকীর সাথে নিজেকে মু্িক্তযোদ্ধা দাবী তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য খড়মপুর গ্রামের ময়নুল হক চাপ দেন। এতে জয়নাল আবেদীন রাজী না হওয়াতে ময়নুল হক তার সন্তানদের সাথে বাকবিতন্ডা হয়। হলরুমে ময়নুল হক ও তার সন্তানরা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন।

পরবর্তীতে গত ১১ ফেব্রুয়ারী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এব্যাপারে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরী অন্তর্ভূক্ত করেন। ডায়েরী নং-৪১০,তাং-১১/০২/২১ ইং। এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, বীর মুক্তিযোদ্ধার সাধারণ ডায়েরীটি নথিভূক্ত করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন