১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটের প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের স্ত্রীর চেহলাম

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটের প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হকের স্ত্রীর চেহলাম
বিজ্ঞাপন

ধামইরহাট থেকে প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের প্রবীণ সাংবাদিক ধামইরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়া ও নয়াদিগন্ত ধামইরহাট উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মোজাম্মেল হকের স্ত্রী আলহাজ্ব খালেদা আনসারী এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মোজাম্মেল হকের বাসভবন আমাইতাড়া মোড়ে এ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী,থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট আলেম মজিবর রহমান,আলহাজ্ব জাকারিয়া হোসেন,এডভোকেট মোফাজ্জল হোসেন, ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ,সম্পাদক মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশীদ, আব্দুল্লাহ হামিদী, এসএম মাসুদুর রহমান, আব্দুল মালেকসহ বিপুল সংখ্যক মুসল্লি। উল্লেখ্য, গত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারী রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজসেবী খালেদা আনসারী ইন্তেকাল করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন