১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ধামইরহাটে সীমান্তে ৪ চোরাকারবারী আটক

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
ধামইরহাটে সীমান্তে ৪ চোরাকারবারী আটক
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে চার চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার কালুপাড়া বিওপির সীমান্ত পিলার ২৭০ এর সাব পিলার ৪ নিকট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খোকার ছেলে আব্দুস সালাম বাবু (৪০), একই গ্রামের আব্বাস মন্ডলের ছেলে গোলাম রব্বানী রুবেল (২৯), ওয়াজেদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) এবং উরজুল্লা বর্মণের ছেল প্রদীপ বর্মণ (৩৪)। ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার কালুপাড়া বিওপির বিজিবির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২৭০ এর সাব পিলার ৪ এর নিকট অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তারা চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে ঘটনাস্থল থেকে একটি কাঁটাতারের বেড়া কাটার কাঁচি ও বাঁশের তৈরি মাচা উদ্ধার করে। বিজিবি’র পক্ষ থেকে বাদী হয়ে ধামইরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন