মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

লালপুরে কিশোর গ্যাং ও ইমো প্রতারকচক্রের ১২ সদস্য আটক

Paris
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুর থেকে কিশোর গ্যাং অনলাইন প্রতারক চক্রের ১২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (০৯ জুলাই) ভোর ৫টায় উপজেলার বিড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬টি এন্ড্রয়েড মোবাইল ১২টি বাটন মোবাইল, ৩০টি সিম, পাঁচ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি দল ডিন মারিয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোরকে আটক করা। এই গ্যাংয়ের সদস্যরা ইমো অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমো অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে ছেলে ও মেয়ে কণ্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক গড়তো। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল। আটকের পর তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে লালপুর থানার ওসি মমিনুল হক জানান, আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris