বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা সামাদের দাফন সম্পন্ন

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার মাদ্রাসা পাড়ার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় জালি বাগান কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, নব নির্বাচিত রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন,

গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, আকতার আলী খান কচি, আঃ সাত্তার, মোজাম্মেল মাষ্টার, মাহাতাবুল আলম নুরিসহ অন্যরা। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে মারা যান। মৃতকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসহ বহু আত্বীয় স্বজন রেখে গেছেন।


আরোও অন্যান্য খবর
Paris