মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

দাবি পূরন না হলে স্বাস্থ্যসেবার সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা নওগাঁয়

Paris
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নওগাাঁ প্রতিনিধি : বেতন বৈষম্য দূরীকরণ, পদোন্নতিসহ ৬ দফা দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে তাদের দাবি পূরন না হলে ইপিআইসহ স্বাস্থ্য সেবার সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধের ঘোষণা দেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক অনুপ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার, মহাদেপুর উপজেলার সাধারন সম্পাদক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ করে ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদার বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ রাখার হুশিয়ারি দেন তার। নওগাঁ জেলা শাখার সভাপতি রেজাউল হক বলেন, দেশের রোগ প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অপরিসীম। তবুও এখনও পর্যন্ত তাদের কোনো স্বীকৃতি নেই। বারবার প্রতিশ্রুতি এলেও বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। অথচ এখন সময় এসেছে বৈষম্যের অবসান ঘটিয়ে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মেনে নেয়ার। সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যসেবার নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও দীর্ঘদিন ধরে তাঁরা অবহেলিত ও বঞ্চিত। আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হয়েছে। আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


আরোও অন্যান্য খবর
Paris