মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে সংবর্ধনা

Paris
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার (৭ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে ইবিএইউবি’র ট্রাস্টি বোর্ড ও এক্সিম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এই ঘোষণা দেন। বেলা ১১টায় জেলা শহরের বড়ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মো. হাবিবুল্লাহ ডন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। সূচনা বক্তব্য দেন— ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন— ফিশারিজ ডিপার্টমেন্টের প্রভাষক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামাণিক। অন্যদের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফয়সাল বিশ্বাস, ছাত্রী কানিজ ফাতেমা রিকা বক্তব্য দেন। বক্তারা বলেন, একযুগ পার হয়ে গেলেও আজ পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এই বিশ্ববিদ্যালয়টি। এর ফলে শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম থেকে শুরু করে নানা বিষয়ে বঞ্চিত থাকছে। অনেক শিক্ষক চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন। চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপ্ন বলেন,  এখানে মাঝে উপাচার্য ছিলেন না। এখন একজন দক্ষ লোককে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে তিনি ক্যাম্পাসেই থাকবেন। আমি আশা করি, খুব কম সময়ের মধ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়বে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন হবে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা প্রয়োজন হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নির্ধারিত পড়াশোনার পাশাপাশি এখানে ইংলিশ ক্লাব গঠন করে ইংরেজি চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানেরও আশ্বাস দেন। আগামী বছরের (২০২৬) শুরুতেই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)’র নিজস্ব ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা হবে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা হবে। সেখানে অ্যাকাডেমিক, প্রশাসনিক ভবন, গবেষণাগারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে আমরা নিজস্ব ক্যাম্পাসে চলে যাবো। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে অতিথিরা নিজস্ব ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেন।


আরোও অন্যান্য খবর
Paris