বুধবার

২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৬-৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক প্রশাসক চিরনিদ্রায় শায়িত হলেন মান্দার ৯ যুবক, শোকে স্তব্ধ তিন গ্রাম প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায়

চাঁপাইনবাবগঞ্জে বিনা সরিষা-৪ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাত বিনাসরিষা-৪ চাষাবাদ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গায় এ শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের গবেষণার অংশ হিসেবে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। বিনা চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ গম ও ভুট্টু গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. এসরাইল হোসেন, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (গবেষণা) ড. সমজিত কুমার পাল,

রাজশাহী ফল গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ ড. আব্দুল আলিম, রাজশাহী গম গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, পরীক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।


আরোও অন্যান্য খবর
Paris